নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় সরকারি সড়ক দখল করে তরমুজ বিক্রি করায় এক ব্যবসায়ীকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে সড়ক পরিবহন আইনে লাইসেন্স বিহীন মোটরসাইকেল মালিকদের ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৮ মার্চ) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, উপজেলার বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে অবৈধভাবে সরকারি সড়ক দখল এবং ফিলিং স্টেশনের তেল সরবরাহ তদারকি করা হয়। এ সময় সড়ক দখলকারী ব্যবসায়ী, রেজিস্ট্রেশন, লাইসেন্স না থাকা মোটরসাইকেল চালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মোট ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান তিনি।