Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাতক্ষীরায় অবৈধভাবে গুদামজাত ২০০ লিটার ডিজেল জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৪:২৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৪:২৬

সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে অবৈধভাবে গুদামজাত করা ২০০ লিটার ডিজেল জব্দ করেছে উপজেলা প্রশাসন।

শনিবার (২৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে উপজেলার রমজাননগর ইউনিয়নের ভেটখালী বাজারের রাজ স্টোর থেকে উক্ত ডিজেল জব্দ করা হয়।

স্থানীয় ফিলিং স্টেশন থেকে সংগ্রহ করে উক্ত ব্যবসা প্রতিষ্ঠানে লিটার প্রতি ১২০ টাকা দরে এ ডিজেল বিক্রি করা হচ্ছিল। পরবর্তীতে ভ্রাম্যমান আদালতের অভিযানের পর উক্ত ডিজেল ন্যায্যমূল্যে খোলা বাজারে বিক্রি করা হয় এবং ব্যবসায়ীকে জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার শামছুজ্জাহান কনক জানান, অবৈধভাবে কেউ যেন জ্বালানি তেল মজুদ করতে না পারে সেজন্য একাধিক সোর্স নিযুক্ত করা হয়েছে। তেমনই একটি সোর্সের দেওয়া তথ্যে শনিবার (২৮ মার্চ) বিকেলে ভেটখালী বাজারের রাজ স্টোরে অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত ব্যবসা প্রতিষ্ঠানের মালিক আব্দুর রহমানকে দুই হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া জব্দকৃত জ্বালানী তেল স্থানীয়দের কাছে ১০৫ টাকা দরে বিক্রি করা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জ্বালানি মজুদকারীর বিষয়ে সুনির্দিষ্ট তথ্য পাওয়ার জন্য এখনও অভিযান পরিচালনা করা হচ্ছে। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশের উপ-পরিদর্শক বিপ্লব হোসেন, কামরুল হাসানসহ অন্যান্যরা।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

১১ জেলায় নতুন ডিসি নিয়োগ
২৯ মার্চ ২০২৬ ১৪:১৩

আরো

সম্পর্কিত খবর