Sunday 29 Mar 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লক্ষ্মীপুরে মেঘনা তীরে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ মার্চ ২০২৬ ১৯:১৪ | আপডেট: ২৯ মার্চ ২০২৬ ১৯:২৯

নদীর তীরে পরে ছিল মরদেহ।

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর তীর থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ মার্চ) বিকেলে উপজেলার চরফলকন ইউনিয়ন পরিষদ এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানায়, জোয়ারের পানিতে মরদেহটি ঘটনাস্থলে ভেসে এসেছে। পরে স্থানীয়রা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। এ সময় উৎসুক জনতা মরদেহটি দেখতে ঘটনাস্থলে ভিড় জমায়। তবে কেউ তাকে চিনতে পারেনি।

কমলনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) ফরিদুল আলম বলেন, নদী তীর থেকে অজ্ঞাত এক পুরুষের মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে তার পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি। মরদেহটির পরিচয় শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।

বিজ্ঞাপন
সারাবাংলা/এসআর/এইচআই
বিজ্ঞাপন

কনটেন্ট ক্রিয়েটর ফাহিম আটক
২৯ মার্চ ২০২৬ ১৯:২৭

আরো