খুলনা: খুলনায় ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারের চারজন যাত্রী আহত হয়েছে।
রোববার (২৯ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে খানজাহান আলী থানাধীন মাশিয়ালী মাঠ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, সানি (২৫), আইমুল দিপু (২৩), অমিত (২৫) এবং একজন অজ্ঞাত।
পুলিশ ও স্থানীয়রা জানান, বিকেলে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেসের ট্রেনের সঙ্গে প্রাইভেটকারের দুর্ঘটনা ঘটে। এসময় চারজন আহত হন। এরমধ্যে ২ জন প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে গেছে। অপর দু’জন খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ট্রেনের ধাক্কায় প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায়।
খুলনা রেলওয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফেরদৌস আলম খান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।