Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কক্সবাজারে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ১৮:৫৯ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ১৯:২৯

প্রতীকী ছবি

কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় নানাবাড়িতে বেড়াতে গিয়ে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১ এপ্রিল) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত শিশুরা হলো— ডুলাহাজরা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বালুরচর এলাকার হেলাল উদ্দিনের মেয়ে বকেয়া মনি (৮) এবং চিরিঙ্গা ইউনিয়নের সওদাগর ঘোনা ৬ নম্বর ওয়ার্ডের চারা বটতলী এলাকার মিরাজ উদ্দিনের মেয়ে হুজাইফ জান্নাত (৫)।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে পুকুরের পাশে খেলছিল দুই শিশু। একপর্যায়ে অসাবধানতাবশত তারা পুকুরে পড়ে যায়। পরে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে তাদের উদ্ধার করে দ্রুত চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

পরিবার ও স্থানীয়রা জানান, দুই শিশু সওদাগর ঘোনায় তাদের নানাবাড়িতে বেড়াতে এসেছিল। খেলতে গিয়ে অসতর্কতার কারণে এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা শিশুদের নিরাপত্তায় অভিভাবকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন।

চকরিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মনির হোসেন বলেন, এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হয়েছে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর