Thursday 15 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

জাফলংয়ে দাদির সঙ্গে ঘুরতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ মার্চ ২০২৬ ১৩:৪২
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সিলেট: সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র জাফলংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত ওই পর্যটক নরসিংদী জেলার শিবপুর থানার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে জিহাদ (১১)।

শুক্রবার (২৭ মার্চ) সকাল ১১টার দিকে জাফলংয়ের জিরো পয়েন্ট এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার জিহাদ তার দাদির সঙ্গে বড় বাসে করে নরসিংদী থেকে জাফলংয়ে বেড়াতে আসে। দুপুরের দিকে জিহাদসহ কয়েকজন মিলে জাফলং জিরো পয়েন্টে গোসল করতে নামে। গোসলের এক পর্যায়ে জিহাদ স্রোতের টানে পানিতে তলিয়ে যায়। এরপর তার সঙ্গে থাকা লোকজন দেখতে পেয়ে তাকে দ্রুত উদ্ধার করে জৈন্তাপৃর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জাফলং ট্যুরিস্ট পুলিশের ইনচার্জ তপন তালুকদার।

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর