Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ১১:৪৯ | আপডেট: ২৩ নভেম্বর ২০২৬ ১১:৫১

প্রতীকী ছবি। ফাইল ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে সাপের কামড়ে মো. আবদুল্লাহ নামের ২১ মাস বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে।

রবিবার (২২ নভেম্বর) দিবাগত রাত সাড়ে ১০টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

আবদুল্লাহ উপজেলার আমুচিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ধোরলা খান বাহাদুর পাড়া এলাকার সিদ্দিক আহমদের বাড়ির প্রবাসী ওসমান আলীর ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, রবিবার রাতে বাড়ির মাটির গুদামঘরে খেলছিল আবদুল্লাহ। রাত ৮টার পর হঠাৎ কান্নাকাটি শুরু করলে পরিবারের সদস্যরা প্রথমে ‘ব্যাঙের কামড়’ বলে ধারণা করেন। পরে শিশুটির শরীরে সাপের কামড়ের দু’টি দাগ দেখতে পান তারা।

বিজ্ঞাপন

শিশুটির মা ওয়াফিকা আলিফ বলেন, ‘আমার ছেলে খেলছিল। হঠাৎ চিৎকার করে উঠলে একটি সাপ চলে যেতে দেখি। পরে তার ডান হাতের বগলের নিচে ভালো করে খেয়াল করলে সাপের কামড়ের দাগ দেখতে পাই। সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালের দেয়ালে টাঙানো সাপের ছবি দেখে পদ্ম গোখরা বলে শনাক্ত করি। অ্যান্টিভেনম দিয়েও আমার ছেলেকে বাঁচানো গেল না। সাপের কামড়ে আমার ছেলেকে হারালাম।’

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মৌমিতা দাশ বলেন, ‘রাত পৌনে ১০টার দিকে সাপে কামড়ানো এক শিশুকে হাসপাতালে আনা হয়। সাপের কামড় নিশ্চিত হওয়ার পর তাকে অ্যান্টিভেনম দিয়ে উন্নত চিকিৎসার জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়। রাতে শিশুটির মৃত্যুর খবর পাওয়া যায়।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর