Monday 21 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চট্টগ্রামে সাপের কামড়ে শিশুর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট
২১ সেপ্টেম্বর ২০২৬ ১২:২১

প্রতীকী ছবি।

চট্টগ্রাম: চট্টগ্রামের বোয়ালখালীতে রান্নাঘরের পেছনে খেলতে গিয়ে সাপের কামড়ে ইকরা (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার আমুচিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের খরঞ্জপাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত ইকরা ওই এলাকার প্রবাসী বাবলুর মেয়ে। দুই মেয়ের মধ্যে সে ছোটো।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে খেলতে যাওয়ার পর ইকরার বাম পায়ে সাপে কামড় দেয়। পরিবারের সদস্যরা তাৎক্ষণিক তার পায়ে তিনটি বাঁধন দিয়ে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

ইকরার বড়ো চাচি মাজেদা বেগম বলেন, ‘বাড়ির পেছনে খেলার সময় হঠাৎ একটি সাপ এসে ইকরার পায়ে কামড় দেয়। সাপের কামড়ের প্রায় আধাঘণ্টা পর তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে পর্যবেক্ষণে রাখার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বিজ্ঞাপন

বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. রিজওয়ান বলেন, ‘মুমূর্ষু অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল শিশুটিকে। তাৎক্ষণিক প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করা হয়েছিল। তবুও বাঁচানো সম্ভব হয়নি। শিশুটির ডান পায়ের পাতায় সাপে কাটার চিহ্ন রয়েছে। তবে কী সাপে কেটেছে, তা স্বজনেরা বলতে পারেনি।’

সারাবাংলা/এসএন/এআর
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর