Wednesday 01 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যশোরের শার্শায় জ্বালানি তেল জব্দ ও জরিমানা

লোকাল করেসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২১:৪৬ | আপডেট: ১ এপ্রিল ২০২৬ ২২:৩৮

জব্দ হওয়া তেল।

বেনাপোল: যশোরের শার্শা উপজেলা পল্লীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে সোলায়মান হোসেন নামে এক মুদি ব্যবসায়ীর প্রতিষ্ঠান থেকে বিপুল পরিমাণে জ্বালানি তেল জব্দ করা হয়েছে। এ সময় তাকে ৫০ হাজার টাকা জরিমানাও করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) গভীর রাতে উপজেলার নাভারণের উত্তর বুরুজবাগান গ্রামে এ অভিযান পরিচালনা করেন শার্শা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম।

প্রশাসন সূত্রে জানা যায়, কোনো ধরনের অনুমোদনপত্র ছাড়াই সোলায়মান হোসেন তার ব্যবসায়িক প্রতিষ্ঠানে দাহ্য পদার্থ মজুত করে রেখেছিলেন; যা পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ১৫(১) ধারায় অপরাধ হওয়ায় ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে তার ব্যবসায়িক প্রতিষ্ঠান থেকে ১৬০ লিটার ডিজেল ও ১৬ লিটার অকটেন জব্দ করা হয়েছে। পরে জব্দকৃত জ্বালানি তেল নাভারণ এলাকার নেহা ফিলিং স্টেশনে সরকার নির্ধারিত মূল্যে ১৭ হাজার ২৮৫ টাকায় বিক্রি করা হয়।

বিজ্ঞাপন

বিক্রয়লব্ধ অর্থ বিধি অনুযায়ী সরকারি কোষাগারে জমা দেওয়া হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়াজ মাখদুম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভবিষ্যতেও এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর