Friday 22 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ময়মনসিংহে স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করসপন্ডেন্ট
১ এপ্রিল ২০২৬ ২২:২৭

আসামি রুবেল মিয়া

ময়মনসিংহ: ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনা মামলায় আসামি রুবেল মিয়াকে (২৩) গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (১ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৪ সদর দফতরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান। এর আগে, মঙ্গলবার রাতে ফুলপুরের রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

তার প্ররোচনায় স্কুল ছাত্রীকে ধর্ষণের পর বিষপানে ওই ছাত্রীর মৃত্যু হয় বলে স্বীকার করেছেন অভিযুক্ত রুবেল মিয়া।

র‌্যাব-১৪-এর অধিনায়ক নয়মুল হাসান জানান, ফুলপুর উপজেলার ওই স্কুলছাত্রী ও রুবেল মিয়া প্রতিবেশী। গত ২৯ মার্চ রাতে স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে বাহিরে যায় এবং বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার বিষয়ে দাদির জিজ্ঞাসায় স্কুলছাত্রী বলে- রুবেল তার সর্বনাশ করেছে তাই সে রুবেলের বাড়ি থেকে কীটনাশক খেয়ে এসেছে। এ মুখ আর কাউকে দেখাবে না সে। এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় ঐ ছাত্রীর বাবা বাদি হয়ে ফুলপুর থানায় মামলা করলে র‌্যাব ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী রুবেলকে গ্রেফতার করে।

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর