Thursday 02 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লালমনিরহাটে রেস্টুরেন্টকে ২ লাখ টাকা জরিমানা, ম্যানেজারের কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৬:৪০

সাগাই বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস।

লালমনিরহাট: লালমনিরহাটে পঁচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রির দায়ে ‘সাগাই বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড সুইটস’ নামে একটি প্রতিষ্ঠানকে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত। একইসঙ্গে হোটেলের ম্যানেজার ইকবাল হোসেনকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে জেলা জজ আদালতের পাশে অবস্থিত ওই রেস্টুরেন্টে এ অভিযান পরিচালনা করেন লালমনিরহাট ভ্রাম্যমান আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন।

আদালত সূত্রে জানা গেছে, জেলা জজ আদালতের পাশের ওই রেস্টুরেন্টে দীর্ঘদিন ধরে অত্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং পঁচা-বাসি ও দুর্গন্ধযুক্ত দই-মিষ্টি বিক্রি করা হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুরে সেখানে অভিযান চালানো হয়। এ সময় অভিযোগের সত্যতা মেলায় এবং ভোক্তা অধিকার ক্ষুণ্ণ হওয়ায় হোটেল কর্তৃপক্ষকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। এ ছাড়া, হোটেলের ব্যবস্থাপক ইকবালকে তিন মাসের জেল দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

অভিযান শেষে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. আলাউদ্দিন সাংবাদিকদের জানান, জনস্বাস্থ্যের ঝুঁকি বিবেচনায় পঁচা-বাসি ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার পরিবেশন আইনত দণ্ডনীয় অপরাধ। সাধারণ মানুষের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে জেলাজুড়ে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও আদালতের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর