Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রাথমিক পর্যায়ে ৬০০ প্রতিষ্ঠান ভ্যাট অডিটের আওতায়

স্টাফ করেসপন্ডেন্ট
২ এপ্রিল ২০২৬ ১৬:৩৫

ঢাকা: ভ্যাট অডিট প্রক্রিয়ায় স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে নতুন স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর আওতায় সম্পূর্ণ অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউলে ব্যবহার করে প্রাথমিকভাবে ৬০০টি প্রতিষ্ঠানকে অডিটের জন্য নির্বাচন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) এনবিআরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ই-ভ্যাট সিস্টেমে সংযোজিত অটোমেটেড রিস্ক ম্যানেজমেন্ট মডিউল এর মাধ্যমে ২০টি নির্ধারিত ঝুঁকি সূচকের ভিত্তিতে সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে প্রতিষ্ঠান নির্বাচন করা হয়েছে।

এনবিআর জানায়, প্রতিটি ঝুঁকি সূচকের জন্য নির্দিষ্ট ওজন নির্ধারণ করে ঝুঁকির মাত্রা বিবেচনায় এই নির্বাচন প্রক্রিয়া পরিচালিত হয়েছে। পুরো প্রক্রিয়ায় কোনো ধরনের ম্যানুয়াল হস্তক্ষেপের সুযোগ না থাকায় এটি ভ্যাট অডিট ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করবে বলে আশা করা হচ্ছে।

বিজ্ঞাপন

নির্বাচিত ৬০০ প্রতিষ্ঠানের মধ্যে ৪০৫টি উৎপাদনকারী, ৯৮টি সেবাপ্রদানকারী, ৬৫টি খুচরা ও পাইকারি বিক্রেতা এবং ৩২টি আমদানিকারক ও রফতানিকারক প্রতিষ্ঠান রয়েছে। এসব প্রতিষ্ঠানের তালিকা এনবিআরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

সংস্থাটি আরও জানায়, নির্বাচিত প্রতিষ্ঠানগুলোর অডিট কার্যক্রম শেষে প্রত্যাশিত ফলাফল না পাওয়া গেলে ঝুঁকি সূচক ও এর ওজন পুনর্নির্ধারণ করা হবে।

এনবিআর-এর মতে, এই স্বয়ংক্রিয় পদ্ধতি চালুর ফলে ভ্যাট ব্যবস্থাপনায় স্বচ্ছতা, নিরপেক্ষতা ও কার্যকারিতা বাড়বে। একই সঙ্গে এটি করদাতাবান্ধব পরিবেশ তৈরি এবং রাজস্ব ফাঁকি প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সার‌াবাংলা/এসএ/এসআর
বিজ্ঞাপন

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর