Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রেমিট্যান্স যোদ্ধাদের বিষয়ে সরকার সব সময় সতর্ক রয়েছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ১৯:২২

ফরিদপুর: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতিতে রেমিট্যান্স যোদ্ধারা প্রবাসে নিরাপদে জীবনযাপন ও কাজ করতে পারেন তার জন্য সরকার সব সময় সতর্ক ও সক্রিয় রয়েছে।

শনিবার (৪ এপ্রিল) দুপুরে ফরিদপুরের নগরকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, আমাদের সরকার গঠনের পর থেকে বিশ্বে যুদ্ধ শুরু হয়েছে। এখন খাদ্য-জ্বালানিসহ বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে ও সহনীয় পর্যায়ে রেখেছে আমাদের সরকার করছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের সঙ্গে সুসম্পর্ক থাকায় তারা এখনো আমাদেরকে জ্বালানি দিয়ে সহযোগিতা করছে। এ কারণে এখনো জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়নি। অন্যান্য দেশে জ্বালানি তেলের দাম বাড়ানো হলেও আমাদের দেশে কিন্তু দাম বৃদ্ধি করেনি সরকার।

বিজ্ঞাপন

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এখন পর্যন্ত ৬ জন বাংলাদেশি নিহত হয়েছেন। যার মধ্যে ৩ জনের মরদেহ দেশে এসেছে।

এসময় অন্যদের মধ্যে ফরিদপুরের জেলা প্রশাসক মো. কামরুল হাসান মোল্লা, পুলিশ সুপার মো. নজরুল ইসলাম, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসানসহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন ।

পরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী নগরকান্দা কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, নগরকান্দা ভূমি অফিস, সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেন।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর