Sunday 17 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব জোরদার করতে চায় আয়ারল্যান্ড

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৩১ মার্চ ২০২৬ ১৭:২৫ | আপডেট: ৩১ মার্চ ২০২৬ ১৯:০৮

– ছবি : সংগৃহীত

ঢাকা: বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্ব ও বৈশ্বিক সহযোগিতা জোরদার করতে চায় আয়ারল্যান্ড।

মঙ্গলবার (৩১ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামে-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বাংলাদেশে নিযুক্ত আয়ারল্যান্ডের রাষ্ট্রদূত (নয়াদিল্লী নিবাসী) কেভিন কেলি এমন প্রত্যাশা ব্যক্ত করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাক্ষাৎকালে কেভিন কেলি প্রতিমন্ত্রীকে তার দায়িত্ব গ্রহণ উপলক্ষে উষ্ণভাবে অভিনন্দন জানান এবং বর্তমান সরকারের অধীনে বাংলাদেশ-আয়ারল্যান্ড সম্পর্ক আরও জোরদার করার ব্যাপারে আস্থা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উভয় পক্ষ পারস্পরিক লাভজনক অংশীদারিত্বকে এগিয়ে নিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এবং বাণিজ্য, উন্নয়ন অংশীদারিত্ব, শিক্ষা, ক্রীড়া ও সংস্কৃতি, সেইসাথে কনস্যুলার ও অভিবাসন সংক্রান্ত বিষয়ে সহযোগিতার নতুন ক্ষেত্র খুঁজছে। তারা দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক উভয় ক্ষেত্রে সহযোগিতা জোরদার করার বিষয়েও আলোচনা করেছেন।

প্রতিমন্ত্রী ৮১তম জাতিসংঘ সাধারণ পরিষদের (২০২৬-২৭) সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতার সমর্থনে আয়ারল্যান্ডের কাছে অনুরোধ জানিয়েছেন।

উভয় পক্ষ শান্তি, স্থিতিশীলতা এবং বর্ধিত আন্তর্জাতিক সহযোগিতার গুরুত্বের ওপর জোর দিয়ে আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর