Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে ইরাকের চার্জ ডি’অ্যাফেয়ার্সের সৌজন্য সাক্ষাৎ

সিনিয়র করেসপন্ডেন্ট
১১ মে ২০২৬ ১০:৫৭ | আপডেট: ১১ মে ২০২৬ ১০:৫৮

ঢাকা: ঢাকায় নিযুক্ত ইরাকের চার্জ ডি’অ্যাফেয়ার্স ড. উইসাম হুসেন আলী আল ইথাউই পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (১০ মে) পররাষ্ট্র প্রতিমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

১৩তম সংসদ নির্বাচনে বিএনপি-নেতৃত্বাধীন সরকারের বিজয়ের পর তাদের অভিনন্দন জানানোর জন্য প্রতিমন্ত্রী ইরাকের নেতৃত্ব ও সরকারকে ধন্যবাদ জানান।

তিনি ১৯৭২ সালে প্রথম আরব দেশ হিসেবে বাংলাদেশকে স্বীকৃতি দেওয়ায় ইরাকের কথাও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক সহযোগিতা, জনশক্তি, বাণিজ্য এবং আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনা করে। প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং এই অঞ্চলে দ্রুত শান্তি ও স্থিতিশীলতা পুনরুদ্ধারের আশা প্রকাশ করেন। তিনি বাংলাদেশি নাগরিকদের আতিথেয়তা প্রদান এবং তাদের কল্যাণ ও নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইরাক সরকারের প্রশংসা করেন।

বিজ্ঞাপন

উভয় পক্ষ ওষুধ, চামড়াজাত পণ্য, তৈরি পোশাক, সিরামিক এবং কৃষি পণ্যের মতো খাতে দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধির উপায় নিয়েও আলোচনা করেছে। উভয় পক্ষ দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক ফোরামে বাংলাদেশ-ইরাক সম্পর্ক ও সহযোগিতা আরও জোরদার করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর