Monday 04 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গঙ্গা চুক্তি নিয়ে অবশ্যই আমরা আশাবাদী: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৪ মে ২০২৬ ২০:৫৮ | আপডেট: ৪ মে ২০২৬ ২১:৩৮

পররাষ্ট্র প্রতিমমত্রী শামা ওবায়েদ ইসলাম – ছবি : সংগৃহীত

ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, গঙ্গা চুক্তি নিয়ে অবশ্যই আমরা আশাবাদী।

সোমবার (৪ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

গঙ্গা চুক্তি নবায়ন করা হবে কি না, আর সরকার কোন্ কোন্ জায়গায় পরিবর্তন চায়- জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, এখন তো চুক্তিটা শেষ হচ্ছে, সেটা নিয়েই আলোচনা হবে। এখানে পানিসম্পদসহ অন্যান্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় জড়িত। ভারতের সাথে আলোচনার ভিত্তিতে আবার চুক্তি নবায়ন হবে।

ভারতের ভিসা কবে নাগাদ চালু হবে জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, হ্যাঁ, এখন আমরা আশা করবো যে, উনারা যেরকম কথাবার্তা বলছেন, সেটা কার্যকরী হবে। রিসেন্টলি আমাদের ফরেন মিনিস্টার ভারত সফরে গিয়েছিলেন। সেখানেও উনারা ভিসার ব্যাপারে পজিটিভলি বলেছেন। তো আমরা আশা করবো যে ট্যুরিস্ট ভিসাসহ সকল ভিসাই স্বাভাবিক হবে এবং আমাদের দু’দেশের মধ্যে যাতায়াত আবার স্বাভাবিক হবে।

বিজ্ঞাপন