Saturday 16 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জনগণ কার্ডের সুফল না পেলে আমরাও ‘লাল কার্ড’ বানাব: নাসীরুদ্দীন পাটওয়ারী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ মে ২০২৬ ২৩:৫৬

এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। ছবি: সংগৃহীত

রাজশাহী: এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, ‘সরকার উন্নয়ন না করে শুধু বিভিন্ন কার্ড বানাচ্ছে। জনগণ যদি এসব কার্ডের সুফল না পায়, তাহলে আমরাও একটা কার্ড বানাব যার নাম হবে ‘লাল কার্ড’।

শনিবার (১৬ মে) দুপুরে রাজশাহী জেলা পরিষদ মিলনায়তনে নাগরিক ও রাজনৈতিক নেতাদের জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-তে যোগদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পাটওয়ারী বলেন, আমরা লুণ্ঠনের জন্য রাজনীতি করি না, চাঁদাবাজির জন্য রাজনীতি করি না। আমাদের রাজনীতি করি মানুষের জন্য।

সরকারকে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যেসব ইশতেহার দিয়ে ক্ষমতায় এসেছে সরকার, সেসব ইশতেহার বাস্তবায়ন না করলে সরকারের গদিতে লাথি মারতে কুণ্ঠাবোধ করব না।

বিজ্ঞাপন

মহানগর এনসিপির সদস্য সচিব আতিকুর রহমানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন দলটির রাজশাহী মহানগর আহ্বায়ক মোবাশ্বের আলী, বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান মন, কেন্দ্রীয় যুগ্ম-সদস্য সচিব গাজী সালাহউদ্দিন তানভীর, যুগ্ম-সদস্য সচিব এস এম সাইফ মোস্তাফিজ, নারী শক্তির আহ্বায়ক ও কেন্দ্রীয় যুগ্ম-আহ্বায়ক মনিরা শারমিন, কেন্দ্রীয় মূখ্য সংগঠন (দক্ষিণাঞ্চল) সারজিস আলম প্রমুখ।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর