Saturday 04 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় ২ শিক্ষার্থী নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
৪ এপ্রিল ২০২৬ ২৩:২০ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ০০:২৯

টাঙ্গাইল: জেলার সখীপুরে পিকআপ ভ্যানের ধাক্কায় মোটরসাইকেলের থাকা দুই শিক্ষার্থী নিহত হয়েছেন।

এ ঘটনায় আহত আরো একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় সখীপুর উপজেলার গোড়াই সড়কের তক্তারচাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোজাম্মেল উপজেলার হাতীবান্ধা উত্তর পাড়া এলাকার বাদশা মিয়ার ছেলে। আপর জন হলো হাতিবান্ধা ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি বেগমের ছেলে ইয়ানুর (১৬)। তার দুজন রতনপুর খোশবাহার উচ্চবিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রীর শিক্ষার্থী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মোটরসাইকেলে করে ৩ শিক্ষার্থী যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা একটি পিকআপভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মোজাম্মেলের মৃত্যু হয়। এ ঘটনায় গুরুতর আহত হয় হাতীবান্ধা কাশেম বাজার এলাকার রুবেলের ছেলে মাহী ও একই এলাকার ইউনিয়ন পরিষদের মহিলা মেম্বার শিউলি বেগমের ছেলে ইয়ানুর কে ঢাকায় পাঠানো হলে রাত সাড়ে ১০টার দিকে উত্তরায় মারা যায়। অপর শিক্ষার্থী মাহির অবস্থাও আশঙ্কাজনক।

বিজ্ঞাপন

সখীপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, সড়ক দুর্ঘটনায় এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। গুরুতর আহত দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর