Friday 09 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

খেলতে বের হয়েছিল নুরনবী, পিকআপ ভ্যানের ধাক্কায় গেল প্রাণ

স্টাফ করেসপন্ডেন্ট
১১ মার্চ ২০২৬ ১৮:৩৭

প্রতীকী ছবি

ঢাকা: রাজধানীর তেজগাঁওয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় নুরনবী (১৪) নামে এক স্কুলছাত্র নিহত হয়েছে। সে খেলার কথা বলে বাসা থেকে বের হয়েছিল।

বুধবার (১১মার্চ) বিকেল ৪টার দিকে তেজগাঁও শিল্পাঞ্চল ১৪ নম্বর কালাম মিয়ার বস্তির সামনের রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে মৃত ঘোষণা করেন।

নুরনবীর বাবা রফিকুল ইসলাম জানান, তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলায়। তারা ১৪ নম্বর কালাম বস্তিতে থাকেন। তিনি নিজে দিনমজুরের কাজ করেন। নুরনবী স্থানীয় একটি স্কুলের ৮ম শ্রেণিতে পড়তো। বিকেলে খেলার কথা বলে বাসা থেকে বের হয় নুরনবী। কিছুক্ষণ পরই এলাকাবাসীর মাধ্যমে খবর পান, বস্তির সামনের রাস্তা পার হওয়ার সময় একটি পিকআপভ্যান তাকে ধাক্কা দিয়ে চলে গেছে। এর পর তিনি সেখান থেকে ছেলেকে হাসপাতালে নিয়ে আসেন।

বিজ্ঞাপন

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি তেজগাঁও শিল্পাঞ্চল থানা তদন্ত করছে।

সারাবাংলা/এসএসআর/পিটিএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর