Monday 23 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

৫ পরিবর্তন নিয়ে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা

স্পোর্টস করেসপন্ডেন্ট
২৩ নভেম্বর ২০২৬ ২২:২৮

দক্ষিণ আফ্রিকা সফরে তিন ম্যাচের ওয়ানডে সিরিজকে সামনে রেখে ওয়ানডে দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে ব্যপক রদবদল। ১৫ সদস্যের দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক লিটন দাসসহ ৫ ক্রিকেটার।

অধিনায়ক লিটনের সঙ্গে দলে ফিরেছেন নাঈম শেখ, ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক ও সৈয়দ খালেদ আহমেদ।

৫ জন দলে ফেরার বিপরীতে বাদ পরেছেন ছয়জন। বাদপড়া ৬ জন হলেন- সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, আলিস আল ইসলাম, হাসান মাহমুদ ও সৌম্য সরকারের।

তাদের মধ্যে চোটের কারণে ছিটকে গেছেন পেসার হাসান মাহমুদ। আর আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ওয়ানডে অভিষেক হওয়া আলিস আল ইসলাম অভিযুক্ত হয়েছেন অবৈধ বোলিং অ্যাকশনের দায়ে।

বিজ্ঞাপন

আগামী ১ ডিসেম্বর ইস্ট লন্ডনে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজ। এরপর ৪ ডিসেম্বর গেবেরহা এবং ৭ ডিসেম্বর কেপটাউনে অনুষ্ঠিত হবে বাকি দুই ম্যাচ। তিনটি ম্যাচই দিবারাত্রির। সবগুলো ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বিকেল সাড়ে ৩টায়।

বাংলাদেশের ওয়ানডে দল: লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সারাবাংলা/এসএইচএস/এসএস
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর