Thursday 19 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গাদের নিয়ে আইসিজের রায়কে স্বাগত জানাল বাংলাদেশ

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
১৯ নভেম্বর ২০২৬ ১৯:৩৫

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

ঢাকা: রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার দায়ে মিয়ানমারকে দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে বাংলাদেশ। এ রায়কে ইতিবাচক হিসেবে উল্লেখ করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, এর মাধ্যমে রোহিঙ্গা জনগোষ্ঠীর পাশাপাশি বাংলাদেশের জন্যও ইতিবাচক প্রভাব তৈরির সুযোগ রয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। হুমায়ুন কবির বলেন, আইসিজের এ রায় অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আন্তর্জাতিক বিচারিক কার্যক্রমের ইতিহাসে এই প্রথম কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে নিন্দা জানানো হয়েছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যার জন্য মিয়ানমারকে নিন্দা জানানোর বিষয়টি বাংলাদেশের জন্যও গুরুত্বপূর্ণ।

বিজ্ঞাপন

তিনি বলেন, এ রায়ে রোহিঙ্গা জনগোষ্ঠীর ক্ষতিপূরণের বিষয়টিও উঠে এসেছে। একই সঙ্গে এ সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্যও ক্ষতিপূরণ বা ইতিবাচক ফলাফলের সম্ভাবনা রয়েছে। ফলে বাংলাদেশের জন্যও এর কিছু ইতিবাচক প্রভাব রয়েছে।

প্রতিমন্ত্রী বলেন, এ রায়ের কিছু গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। বিশেষ করে দীর্ঘদিনের রোহিঙ্গা সংকট সমাধানে ভবিষ্যতে কীভাবে এগিয়ে যাওয়া যায়, সে ক্ষেত্রেও এ রায়ের প্রভাব থাকবে।

তিনি আরও বলেন, আইসিজের রায় নিয়ে বিস্তারিত প্রতিক্রিয়া ও বাংলাদেশের অবস্থান শুক্রবার ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হবে।

বিজ্ঞাপন

ভাঁজ করে রাখা যাবে যে স্কুটার
১৯ নভেম্বর ২০২৬ ১৯:০৮

আরো

সম্পর্কিত খবর