Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পুলিশের ভুয়া পরিচয়ে জ্বালানি নিতে আসায় রাজশাহীতে যুবকের জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ এপ্রিল ২০২৬ ২০:৫৫ | আপডেট: ৫ এপ্রিল ২০২৬ ২০:৫৬

ভুয়া পুলিশ সদস্যকে জরিমানা করে প্রসাশন।

রাজশাহী: রাজশাহী মহানগরীর একটি পেট্রোল পাম্পে পুলিশের ভুয়া পরিচয় ব্যবহার করে নিয়ম ভঙ্গ করে জ্বালানি তেল নেওয়ার চেষ্টার অপরাধে এক যুবককে ১০ হাজার টাকা অর্থদণ্ড করেছে ভ্রাম্যমাণ আদালত। এ ছাড়াও জরিমানা অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৫ এপ্রিল) দুপুরে নগরীর বোয়ালিয়া মডেল থানাধীন গুল গফুর পেট্রোল পাম্পে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর।

দণ্ডপ্রাপ্ত যুবকের নাম মো. তৌহিদুর রহমান (২৯)। তিনি নগরীর কাশিয়াডাঙ্গা থানার রায় পাড়া এলাকার মো. মোবারক হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

জানা যায়, অভিযুক্ত তৌহিদুর রহমান পুলিশের ভুয়া পরিচয় ধারণ করে গুল গফুর পেট্রোল পাম্প থেকে জ্বালানি তেল সংগ্রহ করতে আসেন। বিষয়টি কর্তৃপক্ষের নজরে এলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। অপরাধ প্রমাণিত হওয়ায় ঘটনাস্থলেই এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. বোরহান উদ্দিন অন্তর ‘সড়ক পরিবহন আইন, ২০১৮’-এর ৯২ (১) ধারায় ওই যুবককে ১০ হাজার টাকা জরিমানা করেন। একইসঙ্গে জরিমানার অর্থ অনাদায়ে তাকে ৩ মাসের কারাদণ্ড দেওয়া হয়।