Tuesday 07 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে ছাগল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৭:৪৭ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৮:২৪

ছাগল বিতরণের চিত্র।

টাঙ্গাইল: টাঙ্গাইলের মধুপুরে সমতল ভূমিতে বসবাস করা অনগ্রসর ক্ষুদ্র নৃগোষ্ঠীর আর্থসামাজিক ও জীবনমান উন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণীসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে দ্বিতীয় দফায় ছাগল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার অরণখোলা ইউনিয়নের গাছাবাড়ী ফাতেমা রানী প্রাথমিক বিদ্যালয় মাঠে উপজেলা প্রাণিসম্পদ দফতর ও ভেটেরিনারি হাসপাতালের সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় এই বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুবায়ের হোসেন। অনুষ্ঠানে ৩১৬ জন ক্ষুদ্র নৃগোষ্ঠী উপকারভোগীদের মধ্যে মোট ৬৩২টি ছাগল ও ফ্লোর ম্যাট্রেস বিতরণ করা হয়।

বিজ্ঞাপন

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শহিদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা, বিআরডিবি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, বাংলাদেশ জাতীয়তাবাদী ক্ষুদ্র নৃগোষ্ঠী দলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জয়েনশাহী আদিবাসীর সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জনযেত্রা এবং গণমাধ্যম কর্মীসহ অন্যান্য নেতারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ডা. জাহিদুল ইসলাম।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর