Tuesday 26 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ভিএফএস গ্লোবালের সময়সূচি পরিবর্তন

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট
৭ এপ্রিল ২০২৬ ১৮:২২ | আপডেট: ৭ এপ্রিল ২০২৬ ১৮:৫৭

ঢাকার ডেনমার্ক দূতাবাস – ছবি : সংগৃহীত

ঢাকা: সরকারি নির্দেশনা অনুসারে ভিসা আবেদন ও পাসপোর্ট জমার সময়সূচি পরিবর্তন করেছে ভিএফএস গ্লোবাল।

মঙ্গলবার (৭ এপ্রিল) এ তথ্য জানায় ঢাকার ডেনমার্ক দূতাবাস।

নতুন সময়সূচি অনুযায়ী আবেদন জমার সংশোধিত সময় সকাল ৯টা থেকে দুপুর ১টা। পাসপোর্ট ডেলিভারির সংশোধিত সময় দুপুর ২টা থেকে বিকাল ৩টা।

দূতাবাস সব আবেদনকারীকে পরিবর্তিত সময় অনুযায়ী তাদের পরিকল্পনা গ্রহণ করতে অনুরোধ জানিয়েছে।