Saturday 19 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

টাঙ্গাইলে নকল সস ও বেশি দামে তেল বিক্রি, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২০:৫০

অভিযানের সময়কার চিত্র।

টাঙ্গাইল: টাঙ্গাইলে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের জেলা কার্যালয়ের অভিযানে নকল সস বিক্রির দায়ে এক প্রতিষ্ঠানকে জরিমানা ও সস বিনষ্ট এবং ভোজ্য তেল বেশি দামে বিক্রির দায়ে অপর এক প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে টাঙ্গাইল শহরের পার্ক বাজারে এই অভিযান পরিচালিত হয়। অভিযানে নেতৃত্ব দেন টাঙ্গাইল জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল।

সহকারী পরিচালক রুমেল জানান, বাবলু শাহ এন্টারপ্রাইজ নামক একটি প্রতিষ্ঠান ঢাকা বা সাভার থেকে নকল সস সংগ্রহ করে রাতের আঁধারে টাঙ্গাইলের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে প্রায় ২০০ লিটার নকল সস জব্দ করা হয়। এই অপরাধের দায়ে প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জব্দকৃত নকল সস বিনষ্ট করা হয়েছে। অন্যদিকে, একই বাজারে এরশাদ স্টোরে ভোজ্য তেলের মূল্য বেশি রাখার অপরাধে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, জনস্বার্থে এবং অনিয়ম রোধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে আরও ছিলেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

সারাবাংলা/এআর
বিজ্ঞাপন

ভোগরা বাইপাসে ১১ দলের পথসভা
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:৪০

খুলনায় যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:২১

কর্মী নিয়োগ দিচ্ছে ভিভো বাংলাদেশ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:১৫

প্ল্যান বাংলাদেশে চাকরি'র সুযোগ
১৯ সেপ্টেম্বর ২০২৬ ১১:০১

আরো

সম্পর্কিত খবর