Wednesday 08 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কসবায় ‘রোজ হেভেন’ কিন্ডারগার্টেনে ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৮ এপ্রিল ২০২৬ ২১:৫৭ | আপডেট: ৮ এপ্রিল ২০২৬ ২২:০২

কসবা (ব্রাহ্মণবাড়িয়া): ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে পালিত হলো ‘রোজ হেভেন’ শিশু শিক্ষা প্রতিষ্ঠানের সহ-শিক্ষা কার্যক্রম।

সম্প্রতি কসবা উপজেলার মান্দারপুর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সহকারী অধ্যাপক মো. ফোরকান আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কসবা তফজ্জল আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আবুল কালাম আজাদ বলেন, ফরাসি সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট বলেছিলেন, ‘আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদের একটি শিক্ষিত জাতি উপহার দেব।’ কেবল মায়েরাই পারেন এই প্রজন্মকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করে যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে। আজকের শিশুরাই আগামীর সম্পদ, আর মায়েদের ধৈর্য ও সচেতনতাই পারে তাদের যথাযথ বিকাশ ঘটাতে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া সরকারি মডেল গার্লস হাই স্কুলের সিনিয়র শিক্ষক মো. গিয়াসউদ্দিন মৃধা, চারগাছ এন আই ভূঁইয়া ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এ আর মোস্তাক আহমেদ, সহকারী অধ্যাপক মো. মিজানুর রহমান, বিসিকের সাবেক কর্মকর্তা মো. তোফাজ্জল হোসেন আবুল মিয়া এবং বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যক্তিত্ব মো. সাদেক হোসেন রিপন ও জয়নাল আবেদিন।

কাইতলা যজ্ঞেশ্বর উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. আল আমিন মাস্টারের সঞ্চালনায় অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিরা ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।