Tuesday 21 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লেবাননে ১০ মিনিটে ইসরায়েলের ১০০ বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক
৮ এপ্রিল ২০২৬ ২১:২২ | আপডেট: ৯ এপ্রিল ২০২৬ ০২:৫০

লেবাননে নতুন করে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। মাত্র ১০ মিনিটের ব্যবধানে রাজধানী বৈরুতসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০০টি বিমান হামলার ঘটনা ঘটেছে। এতে কয়েকশ মানুষ হতাহত হয়েছেন।

যুক্তরাষ্ট্র ও ইরান-এর মধ্যে চলমান দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এই হামলা চালানো হলো। হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে এমন এলাকাও ছিল, যেগুলোকে সাধারণত হিজবুল্লাহ-ঘনিষ্ঠ হিসেবে বিবেচনা করা হয় না।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরেদ্দিন আল-জাজিরাকে জানিয়েছেন, হামলার পর রাজধানীসহ বিভিন্ন হাসপাতালে আহত ও নিহতদের ভিড়ে ‘নজিরবিহীন পরিস্থিতি’ তৈরি হয়েছে।

এদিকে লেবানন রেড ক্রস জানায়, তাদের অন্তত ১০০টি অ্যাম্বুলেন্স ক্ষতিগ্রস্ত এলাকা থেকে আহতদের সরিয়ে নিতে কাজ করছে।

বিজ্ঞাপন

ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। তিনি বলেন, ‘এই বর্বর আগ্রাসন মানবিক মূল্যবোধের চরম অবমাননা এবং আন্তর্জাতিক আইনকে সম্পূর্ণ উপেক্ষা করার নতুন উদাহরণ। ইসরায়েল বারবার প্রমাণ করেছে, আন্তর্জাতিক আইন ও রীতির প্রতি তাদের চরম অবজ্ঞা রয়েছে।’

যুক্তরাষ্ট্র ও ইরানের দুই সপ্তাহের যুদ্ধবিরতির মধ্যেই এসব হামলা চালানো হলো। তেহরান বলে আসছে, লেবানন ফ্রন্টও এই যুদ্ধবিরতির আওতায় রয়েছে। যদিও তা নাকচ করে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু।

ইসরায়েলের সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির বলেছেন, কোনো ধরনের আপস ছাড়াই হিজবুল্লাহর ওপর হামলা অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএস
বিজ্ঞাপন

সকালে ঢাকায় ভূমিকম্প অনুভূত
২১ এপ্রিল ২০২৬ ১০:১৪

আরো

সম্পর্কিত খবর