Thursday 12 November 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

সিরাজগঞ্জে গরু চুরি মামলার রহস্য উদঘাটন, গ্রেফতার ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১২ নভেম্বর ২০২৬ ১৪:১৩

গ্রেফতারকৃতরা।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘর থেকে গরু চুরির ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে এসআরবি-১২, সিরাজগঞ্জ। এ সময় চুরি হওয়া দু’টি গরুও উদ্ধার করা হয়েছে।

বুধবার (১১ নভেম্বর) সকাল ১১টা ৪৫ মিনিট ও বিকেল ৫টা ১০ মিনিটে এসআরবি-১২-এর সদর কোম্পানির আভিযানিক দল পৃথক দু’টি অভিযান পরিচালনা করে। সদর উপজেলার পাইকপাড়া বাজারসংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতার ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার জহুরুল ইসলাম ও ফরমান আলী, বগুড়ার শেরপুরের রাশেদুল ইসলাম, পটুয়াখালীর কলাপাড়ার নান্নু সরদার, জামালপুরের বকশিগঞ্জের আনাস এবং ময়মনসিংহের গৌরীপুরের সোহাগ।

বিজ্ঞাপন

এসআরবি-১২ জানায়, গ্রেফতার ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়ীয়া আদর্শ গ্রাম এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়া এলাকার দু’টি গোয়ালঘর থেকে চুরি হওয়া গরু উদ্ধার করা হয়।

এসআরবি-১২, সিরাজগঞ্জের সহকারী পুলিশ সুপার ও অপারেশনস কর্মকর্তা ধীমান কুমার মন্ডল জানান, অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারির ভিত্তিতে দু’টি পৃথক অভিযান চালিয়ে চুরির ঘটনায় জড়িত ছয়জনকে গ্রেফতার এবং দু’টি গরু উদ্ধার করা হয়েছে।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে গ্রেফতার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর