Saturday 30 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মজুদ গুদামে মিলল ৩০ হাজার লিটার তেল, লাখ টাকা জরিমানা

স্টাফ করেসপন্ডেন্ট
১০ এপ্রিল ২০২৬ ২২:৫৪

চট্টগ্রাম: চট্টগ্রামের হাটহাজারীতে আলম এন্টারপ্রাইজ নামে এক প্রতিষ্ঠানকে ৩০ হাজার লিটার ভোজ্যতেল মজুদ করে রাখায় দায়ে ১ লাখ টাকা জরিমানা করেছে হাটহাজারী উপজেলা প্রশাসন।

শুক্রবার (১০ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে হাটহাজারী পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে উপজেলা প্রশাসন, র‍্যাব, সেনাবাহিনী, বিজিবি, পুলিশসহ ভোজ্যতেলের মজুদরোধে যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে।

জানা যায়, ভোজ্যতেল মজুদ ও অন্যান্য অনিয়মে উপজেলা প্রশাসন ও যৌথ বাহিনীর অভিযানের সময় আবাসিক ভবনের মধ্যে আলম এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠানে প্রায় ৩০হাজার লিটার তেল মজুদ পাওয়া যায়।

বিজ্ঞাপন

হাটহাজারী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আব্দুল্লাহ আল মুমিন বলেন, পৌরসভার মেডিকেল গেইট এলাকায় পুরাতন থানার সামনে একটি আবাসিক বিল্ডিংয়ে অত্যন্ত ঝুঁকিপূর্ণ ও অনিরাপদভাবে তেল মজুদ করা, যথাযথ ডকুমেন্টস প্রদর্শনে ব্যর্থতা, পুরাতন স্টক শেষ হওয়ার পূর্বেই চালানের মাধ্যমে নতুন পণ্য এনে মজুদ এবং মেয়াদোত্তীর্ণ পণ্য মজুদ রাখার অপরাধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

তিনি আরও জানান, একইসঙ্গে মেয়াদোত্তীর্ণ পণ্যসমূহ জব্দ করা হয় এবং মজুদকৃত ভোজ্যতেল বিক্রয়ের আগ পর্যন্ত নতুন মজুদ না করার বিষয়ে কঠোর নির্দেশনা দেওয়া হয়। অবৈধ মজুদ করে বাজারে কৃত্তিম সংকটরোধে জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরণের যৌথ অভিযান অব্যাহত থাকবে।

সারাবাংলা/এসএন/এসএস