Saturday 11 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নওগাঁয় ৭ কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১১ এপ্রিল ২০২৬ ১৫:৫০

খাল পুনর্খনন কাজের উদ্বোধন।

নওগাঁ: নওগাঁ সদর উপজেলার বর্ষাইল ইউনিয়নে ৯৮ লাখ ৭৪ হাজার টাকা ব্যয়ে কালীতলা ব্রিজ থেকে হাঁপানিয়া বাজার পর্যন্ত সাত কিলোমিটার খাল পুনর্খনন কাজের উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১১ এপ্রিল) দুপুরে ফলক উন্মোচন ও কোদাল দিয়ে খালের মাটি খনন করে কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। এরপর তিনি তেঁতুলিয়া কলেজ মাঠে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দেশব্যাপী কৃষি উৎপাদন বাড়াতে স্বেচ্ছাশ্রমে খাল খনন কর্মসূচি গ্রহণ করেছিলেন। দীর্ঘ সময় পর আবারও তারই সুযোগ্য সন্তান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশব্যাপী খাল খননের কর্মসূচি গ্রহণ করেছেন। এরই ধারাবাহিকতায় সদর উপজেলায় এই খাল খননের কাজ শুরু হলো। পর্যায়ক্রমে আরও খাল খনন করা হবে।’

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, ‘প্রায় ২০ বছর পর এ খালটি পুনর্খনন করা হচ্ছে। খাল খননে বর্ষাইল, হাঁপানিয়া ও চকগৌরি ইউনিয়নের কয়েক হাজার কৃষক কম খরচে সহজে জমিতে সবজি ও ধানসহ বিভিন্ন ফসল উৎপাদন করতে পারবে। পাশাপাশি এলাকার কৃষিখাত আরও সমৃদ্ধশীল হবে।’

বর্ষাইল ইউনিয়ন বিএনপির সভাপতি সানোয়ার হোসেন পিন্টুর সভাপতিত্বে এ সময় জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক খাইরুল আলম গোল্ডেন, সাবেক সদস্য সচিব বায়েজিদ হোসেন পলাশ, সাবেক যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বেলাল, সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, সাধারণ সম্পাদক আল কাফি তুহিন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক দিদারুল হক রতন, যুবদলের আহ্বায়ক মাসুদ হায়দার টিপু, সদস্য সচিব রুহুল আমিন মুক্তারসহ বিএনপির অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) সহযোগিতায় ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এনডিপি) খাল খননের কাজটি বাস্তবায়ন করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর