Sunday 31 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নাফ নদীতে ট্রলারে ২২ হাজার ইয়াবা, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৫ এপ্রিল ২০২৬ ১৮:২৯

ইয়াবাসহ দুই মাদক পাচারকারী

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফের শাহপরী দ্বীপ সংলগ্ন নাফ নদীতে অভিযান চালিয়ে ২২ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন। এর আগে, মঙ্গলবার দিবাগত রাতে শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করে।

আটক ব্যক্তিরা হলেন- টেকনাফ উপজেলার শাহপরী দ্বীপের জালিয়াপাড়া এলাকার বাসিন্দা মো. সিদ্দিক (৪০) ও মো. ইসমাইল (২৬)।

কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার মধ্যরাতে কোস্ট গার্ড আউটপোস্ট শাহপরীর একটি দল টেকনাফের শাহপরী দ্বীপের জালিয়াপাড়া সংলগ্ন নাফ নদীতে বিশেষ অভিযান চালায়। এ সময় সন্দেহজনক একটি কাঠের বোটে (ট্রলার) তল্লাশি চালিয়ে ২২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযানকালে বোটে থাকা দুইজনকে আটক করা হয়। একই সঙ্গে মাদক পাচারে ব্যবহৃত কাঠের বোটটিও জব্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বলেন, জব্দ করা ইয়াবা, আটক ব্যক্তিরা এবং বোটের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

তিনি আরও বলেন, মাদক পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

 

সারাবাংলা/এইচআই
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর