Thursday 29 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

চাঁপাইনবাবগঞ্জে বিজিবির অভিযানে মাদকসহ আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ অক্টোবর ২০২৬ ১৩:৩৮ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ ১৩:৪০

চাঁপাইনবাবগঞ্জ: জেলার শিবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান চালিয়ে ৯৮ বোতল ইস্কাফ সিরাপ ও ৫০ পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে আটক করেছে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) ও বুধবার (২৮ অক্টোবর) শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়ন এলাকায় এসব অভিযান চালানো হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গত ২৮ অক্টোবর রাত সাড়ে ১০টার দিকে আজমতপুর বিওপির একটি টহলদল শাহবাজপুর ইউনিয়নের মন্ডলটোলা গ্রামসংলগ্ন ব্রিজ এলাকায় অভিযান চালায়। এ সময় ৫০ পিস ভারতীয় ইয়াবাসহ মো. মিজানুর রহমান (৪৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি হুদমা গ্রামের মৃত তফিজ উদ্দিনের ছেলে।

বিজ্ঞাপন

এর পরপরই, ২৯ অক্টোবর ভোর ৪টার দিকে সোনামসজিদ বিওপির একটি বিশেষ টহলদল শিবগঞ্জ থানাধীন শাহবাজপুর ইউনিয়নের শিয়ালমারা গ্রামের একটি আমবাগানে অভিযান চালায়। ওই অভিযানে ফেন্সিডিলের বিকল্প ৯৮ বোতল নেশাজাতীয় ইস্কাফ সিরাপ এবং একটি মোবাইল ফোনসহ মো. মুরছালিন (২১) নামের অপর এক তরুণকে আটক করা হয়। তিনি শিয়ালমারা গ্রামের ছানাউলের ছেলে।

আটক আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে বিজিবি।

এ বিষয়ে মহানন্দা ব্যাটালিয়ন (৫৯ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল কাজী আল-আমিন অপু আটকের সত্যতা নিশ্চিত করে জানান, দেশের যুবসমাজ ও ভবিষ্যৎ প্রজন্মকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে বিজিবি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সীমান্ত এলাকায় সকল প্রকার চোরাচালান ও মাদকবিরোধী এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সারাবাংলা/এমএম
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর