Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ছেলের মৃত্যুর ৩ ঘণ্টা পর মারা গেলেন মা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ১৮:২৮

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ছেলের মৃত্যুর শোক সইতে না পেরে মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মারা গেছেন মা। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সকালে সদর উপজেলার কাজিপাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে মা-ছেলেকে পাশাপাশি দাফন করা হয়।

এর আগে, বুধবার (১৫ এপ্রিল) রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ছেলে কালু শেখ (৫৫)। এর তিন ঘণ্টা পর রাত ১১টার দিকে মারা যান মা ময়না বেগম (৭২)।

মৃত কালু শেখ সদর উপজেলার বারঘরিয়া ইউনিয়নের কাজিপাড়া গ্রামের মৃত রূপলালের ছেলে।

স্থানীয় ও পরিবার সূত্র জানায়, কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন কালু শেখ। তিনি জেলা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তার মা ময়না বেগমও দীর্ঘদিন ধরে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যায় ভুগছিলেন।

বিজ্ঞাপন

বিষয়টি নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য সবুজ মিঞা বলেন, ‘মাত্র তিন ঘণ্টার ব্যবধানে মা-ছেলের মৃত্যু অত্যন্ত মর্মান্তিক।
দুজনকেই পাশাপাশি দাফন করা হয়েছে।’

সারাবাংলা/এনজে
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর