Thursday 16 Apr 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে কিশোর নিহত

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৬ এপ্রিল ২০২৬ ২৩:২৬

খুলনা: খুলনার ফুলতলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে সাব্বির (১৮) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) রাতে উপজেলার দামোদর ৮নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।

নিহত কিশোর ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়নের বাসিন্দা মোস্তফার ছেলে। একই ঘটনায় অপর দুই কিশোর গুরুতর জখম হয়েছে। তারা হলেন- নীরব ও স্বাধীন।

খুলনার অতিরিক্ত পুলিশ সুপার আবীর সিদ্দিকী শুভ্র জানান, হামলাকারী এবং যারা হতাহত হয়েছেন তারা একে অপরের বন্ধু। ৪-৫ দিন আগে তাদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। এ বিরোধের জের ধরে আজ এ ঘটনাটি ঘটেছে। নিহত সাব্বিরের মরদেহ খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের মর্গে রয়েছে।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর