Monday 07 September 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে আরসা সদস্য নিহত, আটক ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুলাই ২০২৬ ১৫:৫১

রোহিঙ্গা ক্যাম্প। ছবি: সংগৃহীত

​কক্সবাজার: উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তের গুলিতে মো. জুবায়ের (৩৪) নামের এক যুবক নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সদস্য ছিলেন। এ ঘটনায় জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে।

​বুধবার (২৯ জুলাই) মধ্যরাতে উখিয়ার ৮ নম্বর ওয়েস্ট ক্যাম্পের এইচ/২৯ ব্লকে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত জুবায়ের ওই ক্যাম্পের সি-ব্লকের বাসিন্দা রহমত উল্লাহর ছেলে।

​১৪ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মোহাম্মদ সিরাজ আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, রাতে নিজ ঘর থেকে কাছের একটি মসজিদের দিকে যাচ্ছিলেন জুবায়ের। পথে ইব্রাহিম নামের এক ব্যক্তির বাড়ির সামনে পৌঁছলে কয়েকজন দুর্বৃত্ত তাকে লক্ষ্য করে পাঁচ রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয় এমএসএফ হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

​এপিবিএন অধিনায়ক আরও জানান, ঘটনার পর পরই অভিযান চালিয়ে জড়িত সন্দেহে দু’জনকে আটক করা হয়েছে। বর্তমানে তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং ঘটনার পেছনে থাকা অন্যদের শনাক্তে অভিযান জোরদার করা হয়েছে।

​প্রাথমিক তদন্তের বরাত দিয়ে পুলিশ জানায়, রোহিঙ্গা ক্যাম্পগুলোতে সক্রিয় আরসা এবং রোহিঙ্গা সলিডারিটি অরগানাইজেশন (আরএসও)-এর মধ্যকার অভ্যন্তরীণ বিরোধ ও আধিপত্য বিস্তারের জেরে এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। তবে বিষয়টি পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে তদন্ত শেষে।

সারাবাংলা/পিটিএম
বিজ্ঞাপন

৪ সংসদীয় স্থায়ী কমিটি গঠন
৭ সেপ্টেম্বর ২০২৬ ২০:০৮

আরো

সম্পর্কিত খবর