Sunday 25 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে নিহত ২

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৫ অক্টোবর ২০২৬ ১৫:০৭

রংপুর: জেলার গঙ্গাচড়া উপজেলায় ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।

রোববার (২৫ অক্টোবর) ভোরে উপজেলার বড়বিল ইউনিয়নের বাগপুর বাগেরহাট গ্রামের পুকুর খুড়ির দোলা ক্যানেল এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন– কচুয়া সরদারপাড়া এলাকার এজারুল ওরফে রেজাউল কানা (৪৫) এবং কোলকোন্দ ইউনিয়নের বাসিন্দা সাদিকুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে গ্রামের বাসিন্দা সোহেল মিয়ার বাড়ি থেকে একটি ব্যাটারিচালিত অটোরিকশা চুরি করে নিয়ে যাওয়ার সময় তিনি বিষয়টি টের পান। তিনি চিৎকার শুরু করলে পাশের মসজিদের মাইকে ‘চোর, চোর’ বলে ঘোষণা দেওয়া হয়। মাইকের ঘোষণা শুনে ফজরের নামাজ পড়তে আসা মুসল্লিসহ স্থানীয় লোকজন অটোরিকশাসহ দুজনকে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে ওই দুই ব্যক্তি অটোরিকশাটি ফেলে পালানোর চেষ্টা করেন। এলাকাবাসী তাদের পিছু নিয়ে সোহেল মিয়ার বাড়ি থেকে প্রায় আধা কিলোমিটার পশ্চিমে উত্তর পানাপুকুর এলাকার পুকুর খুড়ির দোলায় ধানক্ষেত থেকে তাদের আটক করেন। সেখানে স্থানীয় লোকজন তাদের পিটুনি দিলে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গঙ্গাচড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুস সবুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় লোকজনের কাছ থেকে প্রাথমিকভাবে জানা গেছে, অটোরিকশা চুরির পর উত্তেজিত জনতার গণপিটুনিতে দুজনের মৃত্যু হয়েছে।’

তিনি জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে এবং ময়নাতদন্তের পর অভিযোগকারীদের সঙ্গে কথা বলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ঘটনার বিস্তারিত তদন্ত ও নিহতদের পরিচয় শনাক্তের জন্য অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করা হয়েছে।

বিজ্ঞাপন

আজ লক্ষ্মীকে বরণের দিন
২৫ অক্টোবর ২০২৬ ১৪:৫৫

আরো

সম্পর্কিত খবর