Friday 08 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সৌর বিদ্যুতের আলোয় আলোকিত গাইবান্ধার দুর্গম চরাঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট
১৯ এপ্রিল ২০২৬ ২৩:৪৫
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

গাইবান্ধা: দেশের চলমান তেল সংকটের মধ্যে গাইবান্ধার ফুলছড়ি উপজেলার দুর্গম চরাঞ্চলের মানুষের জন্য স্বস্তির বার্তা নিয়ে এসেছে সৌর বিদ্যুৎ।

বেসরকারি সংস্থা ‘সবুজ যুব জোট এর উদ্যোগ ও ‘দ্য আর্থ সোসাইটি’,ইকো-লিডারশিপ সহযোগিতা এবং ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের সহায়তায় চরাঞ্চলে সোলার বিদ্যুৎ সুবিধা চালু করা হয়েছে।

রোববার (১৯ এপ্রিল) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন সবুজ যুব জোটের প্রধান উপদেষ্টা ও একাত্তর টিভির জেলা প্রতিনিধি শামীম আল সাম্য। এ সময় উপস্থিত ছিলেন সংস্থার সাধারণ সম্পাদক মারুফ হাসান, ইতি মনি, তাজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সুবিধাভোগীরা।

বিজ্ঞাপন

প্রথম পর্যায়ে চরাঞ্চলের ২০টি পরিবারের মধ্যে সৌর বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। বিদ্যুৎ সুবিধা পেয়ে আনন্দে উচ্ছ্বসিত চরবাসী।

চরের বাসিন্দারা জানান, এতদিন সন্ধ্যার পর তাদের একমাত্র ভরসা ছিল ল্যাম্প বা কুপি। কিন্তু তেলের সংকটের কারণে সেই আলো জ্বালানোও কঠিন হয়ে পড়েছিল। এখন সৌর বিদ্যুতের মাধ্যমে তাদের ঘরে ফিরেছে নিরবচ্ছিন্ন আলোর নিশ্চয়তা।

তারা আরও জানান, এই উদ্যোগ তাদের সন্তানদের পড়াশোনা এবং দৈনন্দিন জীবনযাত্রাকে আরও সহজ ও স্বাভাবিক করে তুলবে। গাইবান্ধার দুর্গম চরাঞ্চলে এমন উদ্যোগ শুধু আলোই নয়, মানুষের জীবনমানেও ইতিবাচক পরিবর্তন আনছে।