Monday 11 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নীলফামারীতে বজ্রপাতে ভ্যানচালক নিহত, আহত স্কুলশিক্ষক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ১৩:৫৬
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

নীলফামারী: নীলফামারীর জলঢাকায় লাবলু হোসেন (৫০) নামে এক ভ্যানচালক বজ্রপাতে নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন তার ভ্যানে থাকা আখতারুজ্জামান নামের এক প্রাথমিক স্কুলশিক্ষক।

নিহত ব্যক্তি জলঢাকা উপজেলার কাঠালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল লতিফের ছেলে।

এলাকাবাসী জানায়, আজ সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় উপজেলার খালিসা খুটামারা থেকে দক্ষিণ দেশিবাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক আক্তারুজ্জামান (৩৮) কে অটো ভ্যানে করে স্কুলে নেয়ার সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলে নিহত হয় ভ্যান চালক লাবলু।

এ সময় শিক্ষক আক্তারুজ্জামানের বুকের ডান পার্শ্ব পুড়ে গেছে। নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে তার বাড়িতে নিয়ে যায় স্থানীয়রা। আহত শিক্ষককে উদ্ধার করে প্রথমে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

বিজ্ঞাপন

এ বিষয়ে জলঢাকা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল আলম জনান, নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং একটা অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর