Friday 05 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সংরক্ষিত আসনে স্বতন্ত্র জোটের মনোনয়ন পেলেন পিরোজপুরের জুঁই

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ এপ্রিল ২০২৬ ২৩:২৯ | আপডেট: ২১ এপ্রিল ২০২৬ ০৯:২৬

সুলতানা জেসমিন জুঁই।

পিরোজপুর: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনে স্বতন্ত্র জোটের প্রার্থী হিসেবে পিরোজপুরের নাজিরপুর উপজেলার মেয়ে সুলতানা জেসমিন জুঁই মনোনয়ন পেয়েছেন।

সোমবার (২০ এপ্রিল) নির্বাচন কমিশন সচিবালয় থেকে পাঠানো এক পত্রের মাধ্যমে তার মনোনয়ন চূড়ান্ত করা হয়।

স্বতন্ত্র জোটের পক্ষে কিশোরগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য শেখ মুজিবুর রহমান এবং ময়মনসিংহ-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর তার মনোনয়নপত্রে সই করেন।

সুলতানা জেসমিন জুঁই পিরোজপুরের নাজিরপুর উপজেলার সেখমাটিয়া ইউনিয়নের পশ্চিম বুইচাকাঠী গ্রামের বাসিন্দা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেগম রোকেয়া হল-এর সাবেক শিক্ষার্থী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল-এর কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।

বিজ্ঞাপন

মনোনয়ন পাওয়ার খবর ছড়িয়ে পড়লে পিরোজপুরসহ স্থানীয় এলাকায় আনন্দের পরিবেশ সৃষ্টি হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমেও তাকে শুভেচ্ছা জানিয়েছেন নেতাকর্মীরা।

মনোনয়ন পাওয়ার পর নিজের ফেসবুক পোস্টে কৃতজ্ঞতা প্রকাশ করে সুলতানা জেসমিন জুঁই বলেছেন, তিনি সবার ভালোবাসার মানুষ হয়ে থাকতে চান। তার এই বিনয় ও দায়বদ্ধতাই ভবিষ্যতে তাকে আরও এগিয়ে নেবে বলে আশা করছেন অনেকেই।

উল্লেখ্য, জুঁইয়ের রাজনৈতিক জীবন কেবল পদ-পদবির মধ্যে সীমাবদ্ধ নয়। ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ, রাজপথে নেতৃত্ব, মামলা, হামলা ও কারাবরণ করেছেন। স্থানীয় রাজনৈতিক মহলের মতে, এ মনোনয়ন তার দীর্ঘদিনের রাজনৈতিক অবদানের স্বীকৃতি।