কক্সবাজার: জেলার উখিয়া উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পে পারিবারিক কলহের জেরে এক নারী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) রাত ৮টার দিকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০ এর জি/০২ ব্লকে এ ঘটনা ঘটে। নিহত আসমত আরার রোহিঙ্গা আব্দুর রহমানের মেয়ে।
স্থানীয় সূত্রে জানা যায়, আসমত আরা নামের ওই রোহিঙ্গা নারী মায়ের সঙ্গে পারিবারিক কলহের জেরে অভিমান করে নিজ বসতঘরে গলায় ফাঁস দেন। ঘটনার সময় আশপাশে কেউ না থাকায় তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মুজিবুর রহমান জানান, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনিপদক্ষেপ নেওয়া হবে।
এদিকে, রোহিঙ্গা ক্যাম্পে এ ধরনের ঘটনায় স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।