Wednesday 10 Jun 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাবনায় আওয়ামী লীগের ২১ নেতাকর্মী গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৪ এপ্রিল ২০২৬ ১৭:৪৬ | আপডেট: ২৪ এপ্রিল ২০২৬ ২০:৪৬

সুজানগর থানা, পাবনা।

পাবনা: জেলার সুজানগর উপজেলায় সন্ত্রাসবিরোধী সাঁড়াশি অভিযান চালিয়েছে পুলিশ। এ সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের ২১ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (২৪ এপ্রিল) ভোররাতে উপজেলার মথুরাপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের নাম-ঠিকানা পাওয়া যায়নি। তবে এরা সবাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল ওয়াহাবের সমর্থক।

বিষয়টি নিশ্চিত করে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (অফিসার ইন-চার্জ) মো. মোজাফফর হোসেন বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের বিষয়ে আইনি ব্যবস্থা শেষে আজই কারাগারে পাঠানো হবে।’

বিজ্ঞাপন

উল্লেখ্য, ২০২৫ সালের ২ ফেব্রুয়ারি মথুরাপুর এলাকা থেকে আব্দুল ওয়াহাবকে আটক করে পুলিশ। পরে তাকে পুলিশ ভ্যানে তোলা হলে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা জোরপূর্বক ছিনিয়ে নেয়। এ সময়, ধস্তাধস্তিতে আটজন পুলিশ সদস্য আহত হন। ছিনিয়ে নেওয়ার তিনদিন পর ৫ ফেব্রুয়ারি সেই আওয়ামী লীগ নেতা আব্দুল ওয়াহাবকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারের পর সুজানগর এলাকায় আবারও সক্রিয় হওয়ার চেষ্টা করছেন আব্দুল ওয়াহাব এবং তার সমর্থকরা। গত রমজানে প্রকাশ্যে ইফতার মাহফিলের আয়োজন করা হয়। এ ছাড়াও, পাবনা জজ কোর্টে হাজিরা দেওয়ার পর একাধিকবার কোর্ট চত্বরে ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে বের হয়ে যাওয়ার ঘটনা ঘটেছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর