Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেটে প্রধানমন্ত্রীর আগমন: পরিদর্শনে আমিনুল হক ও হুমায়ুন কবির

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১০:৩৫

সিলেট: প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথমবার শনিবার (২ মে) নিজের প্রিয় মাটির টানে সিলেটে আসছেন তারেক রহমান। এই ঐতিহাসিক সফরকে নিবিঘ্ন ও সফল করতে অগ্রবর্তী টিম হিসেবে আজ সিলেটে পৌঁছেছেন সরকারের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে স্থানীয় নেতৃবৃন্দ তাঁদের উষ্ণ অভ্যর্থনা জানান। বিমানবন্দর থেকে তাঁরা সরাসরি প্রধানমন্ত্রীর সফরসূচিতে থাকা বিভিন্ন ভেন্যু পরিদর্শনে যান। বিশেষ করে সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬’ এবং কান্দিগাঁওয়ে বাসিয়া নদী খনন প্রকল্পের প্রস্তুতি অত্যন্ত গুরুত্বের সাথে পর্যালোচনা করেন তারা।

বিজ্ঞাপন

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী আমিনুল হক জানান, প্রধানমন্ত্রীর এই সফর কেবল আনুষ্ঠানিকতা নয়, বরং সিলেটের উন্নয়ন ও ক্রীড়াঙ্গনের জন্য এক বিশাল মাইলফলক। প্রতিটি ভেন্যুর নিরাপত্তা এবং সাংগঠনিক ব্যবস্থাপনা যাতে নির্ভুল হয়, সে বিষয়ে স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের প্রয়োজনীয় নির্দেশনা দেন তাঁরা।

প্রধানমন্ত্রীর এই আগমন ঘিরে পুরো সিলেটে এখন এক ধরণের উৎসবের আমেজ বিরাজ করছে।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর