Saturday 09 May 2026
সারাবাংলা: লেটেস্ট বাংলা খবর | ব্রেকিং নিউজ | Sarabangla.net

সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ মে ২০২৬ ১১:২৯

সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী।

সিলেট: প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেটে পৌঁছেছেন। শনিবার (২ মে) সকাল ১০টায় আকাশপথে তিনি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। তার সঙ্গে বিএনপির জ্যেষ্ঠ নেতাদের পাশাপাশি তার স্ত্রী জুবাইদা রহমানও আছেন।

সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

পরে বিমানবন্দর থেকে সরাসরি হযরত শাহজালাল রহ. দরগাহের উদ্দেশে রওয়ানা হন। এ সময় নিরাপত্তার চাদরে ঢাকা হয়েছে সিলেট।

বিজ্ঞাপন

এসব তথ্য নিশ্চিত করেছেন সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমদ। এর আগে, সকাল ৯টায় গুলশানের বাসা থেকে রওনা হন তারেক রহমান।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর