Thursday 07 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রায়পুরে রিকশাচালককে হত্যার রহস্য উদঘাটন, ঘাতক গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট
৫ মে ২০২৬ ১৮:৫০

আসামি গিয়াস উদ্দিন শরীফ।

লক্ষ্মীপুর: জেলার রায়পুরে অটোরিকশা ছিনতাইয়ের লোভে রাজিব হোসেন (১৪) নামে এক কিশোরচালককে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যাত্রী সেজে ৩০০ টাকা ভাড়ায় রিকশাটি করে নির্জনে নিয়ে যাওয়ার পর এই হত্যাকাণ্ড ঘটানো হয়।

পুলিশ ঘাতক গিয়াস উদ্দিন শরীফকে (৪০) গ্রেফতার করেছে, সে স্বীকারোক্তিতে জানিয়েছে—চাবি দিতে অস্বীকার করায় সে লোহা দিয়ে রাজিবের মাথায় আঘাত করে হত্যা করে।

মঙ্গলবার (৫ মে) দুপুরে লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী সংবাদ সম্মেলনে বিষটি নিশ্চিত করেছেন।

নিহত রাজিব দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের বালুধুম গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

জানা গেছে, ঘটনার শুরু গত ১ মে সন্ধ্যায়। রাজিব যখন ফজু মোল্লার স্টেশনে অটোরিকশা নিয়ে যাত্রীর জন্য অপেক্ষা করছিল, তখন গিয়াস ঝাউডগী গ্রামে যাওয়ার কথা বলে তার রিকশায় ওঠে। দীর্ঘক্ষণ বিভিন্ন স্থানে ঘোরানোর পর সুযোগ বুঝে সে রাজিবকে উত্তর চরআবাবিল ইউনিয়নের একটি নির্জন সুপারি বাগানে নিয়ে যায়। সেখানে চাবি কেড়ে নেওয়ার চেষ্টা করলে কিশোর চালক বাধা দেয়, আর তখনই লোহা দিয়ে মাথায় আঘাত করে তাকে হত্যা করা হয়। পরে মরদেহটি বাগানে ফেলে রেখে রিকশাটি পাশের একটি বাড়িতে লুকিয়ে রেখে পালিয়ে যায় ঘাতক।

এরপর ​২ মে মরদেহ উদ্ধারের পর রাজিবের বাবা মো. মোস্তফা রায়পুর থানায় মামলা করেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় সোমবার চাঁদপুর থেকে পুলিশ ঘাতক গিয়াসকে গ্রেফতার করতে সক্ষম হয়।

লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী জানান, আসামি অপরাধ স্বীকার করেছে এবং তাকে এরইমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

আবারও বাড়ল সোনার দাম
৭ মে ২০২৬ ১১:৫৪

আরো

সম্পর্কিত খবর