Monday 29 June 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

টাঙ্গাইলে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত শিশু নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
১৩ মে ২০২৬ ২১:৪৪ | আপডেট: ১৩ মে ২০২৬ ২৩:৪৬

২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল, টাঙ্গাইল।

টাঙ্গাইল: জেলার কালিহাতীতে চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে অজ্ঞাত এক শিশু নিহত হয়েছে।

বুধবার (১৩ মে) দুপুর ১টার দিকে জেলার কালিহাতীর রাজাবাড়ী রেলগেট এলাকায় ঢাকা-পঞ্চগড়গামী একতা এক্সপ্রেস ট্রেনের ছাদ থেকে পড়ে শিশুটি গুরুতর আহত হয়।

পরে আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ’মৃত’ ঘোষণা করেন।

টাঙ্গাইল রেলওয়ে পুলিশ ফাঁড়ির এএসআই জসিমউদ্দিন জানান, ঢাকা-যমুনা রেলসেতুর রেল লাইনের রাজাবাড়ি রেলগেট এলাকায় ট্রেনের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিশু গুরুতর আহত হয়। রেলগেট ম্যান স্থানীয়দের সহতায় তাকে উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ হাসপাতালের মর্গে রয়েছে। ওই শিশুর নাম-পরিচয় এখনও জানা যায়নি। পরিচয় শনাক্তের কাজ করছে পুলিশ।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর