খুলনা: খুলনা বিভাগীয় পর্যায়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, তিন দিনব্যাপী বিজ্ঞান মেলা এবং ১০তম বিজ্ঞান অলিম্পিয়াড ও বিজ্ঞান বিষয়ক সেমিনার ও কুইজ প্রতিযোগিতা ২২ মে থেকে ২৪ মে খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে।
২২ মে সকাল ১০টায় বিভাগীয় অডিটোরিয়ামে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলার উদ্বোধন, সকাল সাড়ে ১১টায় বিজ্ঞান বিষয়ক কুইজের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, বেলা আড়াইটায় বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা, বিকাল সাড়ে ৩টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৪টায় টেলিস্কোপ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
২৩ মে সকাল সাড়ে ১০টায় বিজ্ঞান অলিম্পিয়াডের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ, বেলা আড়াইটায় উন্মুক্ত আলোচনা ও প্রশ্নোত্তর, সাড়ে ৩টায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং ৪-ডি মুভি বাস প্রদর্শনী হবে।
২৪ মে সকাল ১০টায় ‘উদ্ভাবননির্ভর বাংলাদেশ গঠনে বিজ্ঞান ও প্রযুক্তি’ বিষয়ক সেমিনার, দুপুর ১২টায় বিজ্ঞান বিষয়ক ডিজিটাল উপস্থাপনা, বেলা আড়াইটায় ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ এবং বিকাল চারটায় সামপনী অনুষ্ঠিত হবে।