Tuesday 19 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

চট্টগ্রামে ভারতীয় হাই কমিশন থেকে নিরাপত্তারক্ষীর মরদেহ উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট
১৯ মে ২০২৬ ২২:৩৩

চট্টগ্রাম: নগরীর খুলশী এলাকায় ভারতীয় সহকারী হাই কমিশনের ভেতর থেকে নরেন্দ্র (৩৮) নামে এক সহকারী নিরাপত্তরক্ষীর মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর খুলশী এলাকায় ওই কার্যালয় থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।

নরেন্দ্র ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নগর পুলিশের সহকারী পুলিশ কমিশনার আমিনুর রশিদ সারাবাংলাকে বলেন, নরেন্দ্র ভারতীয় সহকারী হাইকমিশনের প্রটোকল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে। সকাল সাড়ে ৯টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

বিজ্ঞাপন

ঘটনাস্থলে সন্দেহজনক কোনো আলামত পাওয়া গেছে কি না এ বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি পুলিশ। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যেতে পারে বলে জানিয়েছেন নগর পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

এ বিষয়ে জানতে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও কারও বক্তব্য পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর