ঢাকা: ঈদুল আজহায় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে রাজশাহীর নির্দিষ্ট কিছু এলাকায় জরুরি রক্ষণাবেক্ষণের কাজ হাতে নেওয়া হয়েছে।
এ কারণে আজ বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে দুপুর ২টা পর্যন্ত মোট ছয় ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি (নেসকো) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে।
নেসকোর বিজ্ঞপ্তিতে বলা হয়, ৩৩ কেভি ও ১১ কেভি লাইনের পাশে থাকা গাছের ডালপালা কাটার জন্য এই বিদ্যুৎ বিভ্রাট হবে। কাটাখালী ওভারহেড ফিডারের আওতাধীন কাটাখালী বাজার, এমাদপুর, সূচারণ ও কাটাখালী পৌরসভা এলাকায় এই সময়ের মধ্যে বিদ্যুৎ থাকবে না।
এই সাময়িক অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন নেসকো’র রাজশাহীর নির্বাহী প্রকৌশলী সুব্রত কুমার দাস। তিনি বলেন, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সেবা নিশ্চিত করতেই এমন জরুরি উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, উন্নয়ন কাজ শেষ হওয়ার সাথে সাথেই বিদ্যুৎ সংযোগ পুনরায় চালু করা হবে।