Friday 16 October 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment
English

রাজশাহীতে রেল দুর্ঘটনায় নারী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২০ মে ২০২৬ ১৩:১৪
Sarabangla | Breaking News | Sports | Entertainment

রাজশাহী: রাজশাহী নগরীতে রেল দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে।

বুধবার (২০ মে) সকাল সাড়ে ৮টার দিকে নগরীর গৌরহাঙ্গা রেলগেটে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম হাসিনা বেগম। তিনি সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার নারায়ণপুর গ্রামের রজব আলীর স্ত্রী।

রাজশাহী রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) ফয়সাল বিন আহসান এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, হাসিনা বেগমের মেয়ের বাড়ি রাজশাহীর মোহনপুর উপজেলার কেশরহাটে। অসুস্থ নাতনিকে দেখতে হাসিনা ১৫ দিন আগে রাজশাহীতে আসেন। সকালে তিনি সাতক্ষীরা যাওয়ার জন্য বের হন।

গৌরহাঙ্গা রেলগেট পার হওয়ার সময় অসতর্কতার কারণে চাঁপাইনবাবগঞ্জের রহনপুর থেকে খুলনাগামী ডাউন লোকাল মহানন্দা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা খান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

বিজ্ঞাপন

ওসি বলেন, এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ নেই। তাই মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

সারাবাংলা/এএ
বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর