Thursday 21 May 2026
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নীলফামারীতে এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২১ মে ২০২৬ ১৮:০৫

নীলফামারী: জেলার ডিমলায় নিফতাহুল জান্নাত (মাইশা) নামের এক এসএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (২০ মে) রাত আনুমানিক ১০টার দিকে উপজেলার বাবুরহাট মহিলা কলেজ পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাইশা (১৬) দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার তাজনগর গ্রামের ব্র্যাক কর্মকর্তা মো. মনোয়ার হোসেনের মেয়ে। বর্তমানে তারা ডিমলার বাবুরহাট এলাকায় বসবাস করছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতে খাওয়া-দাওয়া শেষে মাইশা নিজ শয়নকক্ষে চলে যায়। পরে দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে পরিবারের সদস্যরা ঘরে গিয়ে জানালার গ্রিলের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পান।

বিজ্ঞাপন

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। প্রাথমিকভাবে এটিকে আত্মহত্যা বলে ধারণা করা হলেও আত্মহত্যার সঠিক কারণ এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ডিমলা থানার উপ-পরিদর্শক (এসআই) পরিতোষ রায় বলেন, ‘এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর